শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে শিবগঞ্জে স্মরণসভা

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবু সাদাত মুহাম্মদ সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারী, হাজি আব্দুল রশিদ, কামাল উদ্দিন ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহসান হাবিবসহ অন্যরা। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি প্রফেসর ড. এম গোলাম আরিফ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com