রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় ভেঙে গেল দাগনভূঞার গুরুত্বপূর্ণ মোমারিজপুর সড়ক

সুমন পাটোয়ারী (দাগনভূঞা) ফেনী
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ফেনীর দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি কাটাখালী নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও সময়োপযোগী টেকসই ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেকেরবাজার থেকে জরবাপুকুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি প্রতিদিন শত শত মানুষ উপজেলা ও জেলা শহরে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকেন। আকবর ফকির বাড়ি ও কাজী বাড়ির মাঝামাঝি কাটাখালী নদীর পাশে সড়কের একাংশ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, যা একাধিকবার সংস্কার করলেও টেকেনি। গত ২৯ জুলাই (মঙ্গলবার) ভোরে পুরো সড়ক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, সড়কের পাশে নদীর বাঁকে একটি গভীর স্থান রয়েছে, যেটিকে তারা ‘কুম’ নামে চেনেন। এই গভীরতার কারণে ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধ করা যাচ্ছে না। স্থানীয় জিয়া উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আসে, বাজেট আসে, কাজ হয় কিন্তু টেকসই সমাধান হয় না। এবার অন্তত নদীর বাঁক পরিবর্তন অথবা ব্রিজ নির্মাণ করে স্থায়ী সমাধান করা উচিত। সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, যেখানে ব্লক বসানো হয়েছিল, তা ছিল দুর্বল। ভবিষ্যতে যেন মজবুত ব্লক ও স্ল্যাব দিয়ে কাজ করা হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রাস্তাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। আশা করছি এবার তারা স্থায়ী সমাধানের দিকে এগোবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: ফুয়াদ হাসান জানান, “আমরা ভাঙনস্থল পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com