পল্লী সঞ্চয় ব্যাংকের চট্টগ্রাম জেলার কর্ণফুলি শাখায় কর্মরত মাঠ সহকারী জনাব তোফাচ্ছের আহম্মদের অকাল প্রয়াণে পল্লী সঞ্চয় ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। তিনি গত ০৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯.০০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস, লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর ৬ মাস। তিনি পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে সহকর্মী, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনাব তোফাচ্ছের আহম্মদ ২০১৯ সালে পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদান করেন এবং নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শাখা ব্যবস্থাপক ও সহকর্মীদের ভাষ্যমতে, তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও ব্যাংকের কাজে নিবেদিত প্রাণ একজন মানুষ। তার এই অকালপ্রয়াণ পল্লী সঞ্চয় ব্যাংকের জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যাংকের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হয়। একই সঙ্গে এ কঠিন সময়ে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে শোকাহত পরিবারের পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক সর্বদা জনাব তোফাচ্ছের আহম্মদের পরিবারের পাশে থাকবে আশাবাদ ব্যক্ত করেছেন।