শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলা-২ আসনে নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম

মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা তাদের জনসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বাচনী গণসংযোগে নেমেছেন। ভোলা-২ আসনের রাজনীতিতে পরিচিত মুখ হাফিজ ইব্রাহিম। দীর্ঘদিন ধরে এই এলাকার জনগণের পাশে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আবারও সাধারণ মানুষের কাছে ফিরে এসেছেন। গতকাল ১১ আগস্ট সোমবার তিনি বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশা শোনেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে গণসংযোগটি এক উৎসবমুখর রূপ নেয়। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষা করা। আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। হাফিজ ইব্রাহিমের এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে মনে করছেন, এই জনসংযোগ তার নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com