শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্যার আশঙ্কা: ফারাক্কায় বিপৎসীমার ওপর পানি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপৎসীমার ওপরে বইছে ফারাক্কা ব্যারেজের পানি। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সংলগ্ন এলাকাগুলোতে। এ কারণে ব্যারেজ থেকে নিয়ন্ত্রিত মাত্রায় পানি ছাড়া শুরু হয়েছে। কয়েকদিন ধরে ঝাড়খ- এবং বিহারে ভারী বৃষ্টিপাতের কারণে গঙ্গা নদীতে পানিস্তর বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গার পানির বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। কিন্তু আপ স্ট্রিমে পানিস্তর পৌঁছে গেছে ২৭ দশমিক ১০ মিটারে। আর ডাউন স্ট্রিমে গঙ্গার পানিস্তর ২৪ দশমিক ০১ মিটার উচ্চতায় বইছে।
গঙ্গার পানিস্তর বৃদ্ধি পাওয়ায় হু হু করে পানি ঢুকছে নিচু এলাকায়। ফলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জলঙ্গি, সুতিসহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, ফারাক্কায় যে পরিমাণ পানি জমা আছে, অতিরিক্ত পানি প্রবাহ অব্যাহত থাকলে আরও পানি ছাড়তে বাধ্য হবেন তারা।
ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে এর প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও। ফারাক্কার ব্যারেজের পানি সুতি, সামশেরগঞ্জ হয়ে পদ্মা নদীর যে শাখায় বাংলাদেশের প্রবেশ করেছে, সেখানেও পানিস্তর ব্যাপকভাবে পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
ফারাক্কা ব্যারেজ সূত্র জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়কে এরই মধ্যে অবহিত করা হয়েছে।
গঙ্গা নদীতে অতিরিক্ত পানি বাড়ার ফলে আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের বাসিন্দাদের। ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জঙ্গিপুর মহকুমা শাসকসহ অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফারাক্কা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার জুনায়েদ আহমেদ, ফারাক্কা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলোৎপল মিশ্র এবং প্রশাসনের কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com