বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মাহফুজা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মাহফুজা খানম রাজধানীর ইন্দিরা রোডে তার স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বসবাস করতেন। শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাহফুজা খানম ও শফিক আহমেদ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে মাহবুব শফিক পেশায় আইনজীবী।
মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। শিক্ষায় তার হাতেখড়ি বাংলাবাজার গার্লস স্কুলে। ছাত্র রাজনীতিতে মাহফুজা খানম ছিলেন একজন পথিকৃৎ। ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি নির্বাচিত হন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেলেও তৎকালীন পাকিস্তান সরকার রাজনৈতিক কারণে তাকে পাসপোর্ট দেয়নি।
পেশাগত জীবনে মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। সবশেষ তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।
সমাজ ও সংস্কৃতিচর্চায়ও তার অবদান অনন্য। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
এছাড়া ২০১২ সালে নারী শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য ‘বেগম রোকেয়া পদক’ লাভ করেন মাহফুজা খানম। তিনি ২০১৩ সালের ২৬ আগস্ট ‘অনন্যা শীর্ষ দশ ২০১৩’ পুরস্কার ও সম্মাননা পান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com