শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রাম মাতাচ্ছে ৫ পায়ের বাছুর

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৫ পায়ের বাছুর দৌড়াচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি। নাচছে আশপাশসহ খোলার মাঠে। বিরল এই বাছুরের নাছ দেখতে মেতে উঠেছে পুরো গ্রাম। স্বাভাবিকভাবে অন্য চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরের ওই পা। জন্মের পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী লোকজন ভিড় করতো বাছুরটিকে এক নজর দেখার জন্য। পাঁচ পায়ের বাছুরকে একনজর দেখে ফোনে ছবিও তুলে নিচ্ছেন ।জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘুইঞ্চা চরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের গাভি মাস খানেক আগে এই বাছুর জন্ম দেয়।ঘুইঞ্চা গ্রামের সেজাব আলী বলেন, একটু আগেই বাছুরটি আমাদের বাড়িতে দৌড়ে এসেছিলো। বাছুরটি দেখতে অনেক লোক জড়ো হয়েছিলো।মহিষ চড়াতে আসা কামাল বলেন, আমি এ রকম একটি গরু মাদারগঞ্জে সার্কাসে দেখেছিলাম। তারা যদি খবর পায় তাহলে এটাকেই কিনে নিয়ে যাবে।মাহফুজুরে রহমানের স্ত্রী বলেন, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আমাদের করার কিছুই নেই। যা করার আল্লাহই করবেন।পাঁচ পায়ের বাছুর সম্পর্কে মাহফুজুর রহমান রাইজিং বিডি কে বলেন, তার দেশীয় জাতের গাভিটি পাঁচ পায়ের বাছুরটিকে জন্ম দেয়। জন্মের পর বাছুরটিকে নিয়ে চিন্তা করেছিলাম বাঁচবে কি-না। কিন্তু এখন আর সে চিন্তা নেই। অন্য বাছুরের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে সমান তালে। কোনো সমস্যা নেই তার। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো পশু ডাক্তার দেখানো হয়নো হয়নি। দেখানোর ইচ্ছাও নেই। অন্য বছর প্রতিদিন গাভিটি দুই থেকে আড়াই কেজি দুধ দিতো। এ বছর দুধ দোহানো বাদ দিয়েছি যাতে বাছুর দুধ খেয়ে তাড়াতারি বেড়ে ওঠে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com