শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিব খানের নায়িকা তিশা!

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকে নায়িকা খ্যাতি কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলচ্চিত্রটির নাম এখনো নির্ধারিত হয়নি। এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং বাংলাদেশ ও থাইল্যান্ড হবে।
একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।
গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে কাহিনির নাটকীয়তা ও শিহরণ জাগানো অ্যাকশন। পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপড়েন এবং ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও ফুটে উঠবে পর্দায়।
শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com