শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চ্যাটজিপিটির ওপেন এআই এর কাছে দাবায় হারলো ইলন মাস্কের গ্রক এআই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা প্রতিযোগিতার ফাইনালে সেরার মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। দাবার এই প্রতিযোগিতায় অংশ নেয় ওপেন এআইয়ের ০৩, ইলন মাস্কের এক্স এআই মডেল গ্রক ৪-এর মতো সব এআই মডেল। তিন দিনের এই ইভেন্টে একাধিক প্রতিষ্ঠানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম অংশগ্রহণ করে। আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে চ্যাটজিপিটি।
মোট ৮টি এলএলএম অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল ওপেন এআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিকের মতো এআই মডেল, ছিল চীনা ডেভেলপারের তৈরি ডিপসিক ও মুনশট এআইর মতো মডেলও। এই প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও শেষের দিকে চ্যাটজিপিটি পরপর বাজিমাত করতে থাকে। গ্রক একাধিক ভুলও করে শেষের দিকে।
আর তাতে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতে যায় স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com