সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিবকে নিষিদ্ধ করা সেই মার্শাল যোগ দিলেন বিসিবিতে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর কারণে ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল।
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে মার্শালকে পরামর্শ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নিতে গতকাল সোমবার (১৮ আগস্ট) ঢাকায় আসেন অ্যালেক্স মার্শাল। ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান।
বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন মার্শাল। অতীতে আকু কীভাবে কাজ করেছে, সেটিও খতিয়ে দেখবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শক হিসেবে আনছি।’
অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পান। পরে তাকে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও দেওয়া হয়। তবে সেটি আলাদা হওয়ার পর তিনি কেবল দুর্নীতি দমনেই মনোযোগ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com