শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাকসু: ছাত্রদল নেতাদের প্যানেল-পদ ঠিক করবেন তারেক রহমান

সাইফুর রহমান:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়। দুপুরের পরে মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খানসহ একাধিক নেতারা।
বিকাল সাড়ে ৩টার দিকে মনোনয়ন ফর্ম নিতে আসেন তানভীর বারী হামিম। তিনি ফরম নেওয়া পর আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।”
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।”
ছাত্রদল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংগঠনটির ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে শেষ সময়ে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে ওবায়দুল্লাহ রেদওয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এবং জারিফ রহমান তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com