বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশকে ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে: রিজভী

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাকশালের অন্ধকার থেকে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন, এই দেশকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো ফিরে আসেনি। “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি, নানা ধরনের চক্রান্তের খবর আমরা পাচ্ছি। আমাদের সামনে আরো বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি। নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক জিকে গউস উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com