শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক তিনি, তাই তার সিনেমা নিয়ে অন্যদের থেকে আলোচনা বেশি হবে এটাই স্বাভাবিক। গত ঈদুল আজহায় ‘তা-ব’ সিনেমার দারুণ সাফল্যের পর শাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন দর্শক।
এরমধ্যে এই তারকার একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান নিজেই আগামী ঈদুল ফিতরের সিনেমা নিজেই ঘোষণা দিলেন। ‘প্রিন্স- ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র থিমেটিক ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন।
শুক্রবার বিকেলে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান। সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যেটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ফেসবুক পোস্টে থিমেটিক ফার্স্টলুক পোস্টার দিয়ে শাকিব খান লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে!’
নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খানফেসবুক পোস্টে নতুন সিনেমার থিমেটিক ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন শাকিব খান
সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।
জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। অন্যদিকে আসছে সেপ্টেম্বরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে তানজিন তিশাকে দেখা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com