শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতে হবে : ড. মঈন খান

বাসস:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বক্তব্য দেন। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমাদের প্রত্যেকটি মানুষ পরিবেশ নিয়ে সচেতন হবেন এবং আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব, বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে হবে।’
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি আজ শুক্রবার এসব কথা বলেন। রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বিএনপি।
ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’
ড. মঈন খান বলেন, ‘গাছ লাগান, দেশ বাঁচান। তারই অংশ হিসেবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি, স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।’
তিনি আরো বলেন, ‘সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়ে গেছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে, প্রকৃতির সাথে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com