শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিসহ নানা কারণে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশ ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চিকিৎসক পরিষদ ও বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ যৌথভাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে।
ডা. জাহিদ বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, দেশে বিএনপির হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছিল। অথচ যারা আজ সংস্কারের বুলি আওড়াচ্ছে, তারাই অতীতে স্বৈরাচারের পুনর্বাসন করেছিল। গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ১২ মাস হয়ে গেলো, এখনো বলছে সংস্কার সংস্কার। আর কত সময় লাগবে? সংস্কারের কথা বলে আর মূলবান সময় নষ্ট করবেন না।
তিনি বলেন, দ্রুত নির্বাচন দেন। নির্বাচন ছাড়া গনমানুষের নেতা যাচাই-বাছাই করা সম্ভব না।
বশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল লতিফ মাসুম এর সভাপতিত্বে ও সাপ্তাহিক জয়যাত্রায় প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. উম্মুত তিজান মাখদুমা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের মহাসচিব গাজী মোশাররফ হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com