সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

বিণোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী। জাহানারার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জাহানারা ভূঁইয়া। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন জাহানারা। পরে আশির দশকে ‘সৎ মা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন চরিত্রাভিনেত্রী হিসেবে।
চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। শুধু অভিনয়েই নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
অভিনয়, নির্মাণ আর গীত রচনায় সমান সাফল্যের কারণে তিনি চলচ্চিত্র অঙ্গনে ছিলেন এক অনন্য নাম। জাহানারা ভূঁইয়ার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com