রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল পিক্সেল ১০: ইন্টারনেট ছাড়াই চালানো যাবে হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

স্মার্টফোন বাজারে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে গুগল। একাধিক স্মার্টফোন আনলো বাজারে আনলো টেক সংস্থা। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে সেই তালিকায়। পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার গ্রাহকদের আরও বেশি আকর্ষণ করছে।
এআই সাপোর্ট ছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য নতুন ফিচার। যা স্মার্টফোনপ্রেমীদের এই ফোনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ফোনে আপনি হোয়াটসআপ চ্যাট, অডিও-ভিডিও কল করতে পারবেন ইন্টারনেট ছাড়াই।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ নেই, সেখানে আপনি স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। তবে এটি শুধু জরুরি মুহূর্তেই নয় ব্যবহার করা যাবে দৈনন্দিন ব্যবহারেও।
গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এছাড়াও এই ফিচার্সটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে।
অ্যাপল এরই মধ্যে আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার অফার করেছে তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।
স্যাটেলাইট ভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার্সটি ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে, এমনটাই গুগল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে। একই দিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচার্সটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।
সূত্র: লাইভ মিন্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com