শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিতে আশার সঞ্চার দেখছে টিআইবি ইরানে হামলার ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন নিউইয়র্কের মেয়র মামদানি সস্তা ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মূল্যবান মিসাইলের মজুদ খালি করে দিচ্ছে ইরান আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কোপা ফাইনালে অ্যাটলেটিকোর সঙ্গী রিয়াল সোসিয়েদাদ ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও‑অডিও কল সন্তানকে বাবার শাসন মায়েরা মেনে নিতে পারেন না কেন দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কাঁদছেন শামীম

বয়স ৪০ পেরোলে খেতে পারেন বিশেষ পানীয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‘নারী কুড়িতেই বুড়ি’ পুরোনো এই ভাবনার দিন ফুরিয়েছে। এখন অনেক নারী ৪০-এও তার তারুণ্য ধরে রেখেছেন সুইট সিক্সটিনের মতোই। ত্বককে চির তরুণ রাখতে নিতে হয় নিজের যতœ। তাহলে জীবনের কোনো এক পড়ন্ত বেলায় গিয়ে আক্ষেপ হবে না। রূপচর্চা, সঠিক ডায়েটের অভাবে অনেকে অকালে বুড়িয়ে যান। দেহে কোলাজেনের অভাবে ত্বক কুঁচকে যায়। বলিরেখা পড়তে শুরু করে। তাই ৪০-এর আগেই সব ধরনের ত্বকের যতœ চাই।
কোলাজেন কী?
কোলাজেন হলো মানব শরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। রক্তনালি, চোখের মণি ও দাঁতে কোলাজেন থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে এর স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। এজন্য বয়স্ক মানুষের হাড়, পেশি ও অস্থিসন্ধি দুর্বল হতে থাকে। ত্বকে ভাঁজ পড়তে থাকে। ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেনের কোনো বিকল্প নেই।
পানি পানের সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
কোলাজেন বৃদ্ধির জন্য অনেকে অ্যান্টিএজিং ট্রিটমেন্ট কিংবা কোলাজেন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করেন থাকেন। এগুলো ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। দেহে কোলাজেন বৃদ্ধি করতে চাইলে কোলাজেন সমৃদ্ধি খাবার খান। এছাড়া এমন একটি পানীয় রয়েছে যা নিয়মিত পান করলে কোলাজেনের ঘাটতি হবে না।
আসুন জেনে নেওয়া যাক কোলাজেন সমৃদ্ধ পানীয় কীভাবে বানাবেন-
১ কাপ পানিতে ১ চা চামচ মিষ্টি কুমড়ার বীজ, ১ চা চামচ কোড়ানো নারিকেল, ২টি খেজুর এবং ১ চা চামচ সূর্যমুখীর বীজ নিয়ে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই পানীয়টিই নিয়মিত পান করুন। এটি আপনার দেহে কোলাজন উৎপাদন করতে সাহায্য করবে।
উপাদানগুলো কী কাজ করে
কুমড়ার বীজে থাকা প্রচুর পরিমাণে জিঙ্ক, দেহে কোলাজেন বাড়াতে সাহায্য করে। নারিকেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে। খেজুরে থাকা ভিটামিন ও বিভিন্ন রকম খনিজ, যা ত্বকের জন্য স্বাস্থ্যকর। এছাড়া ভিটামিন ই-তে ভরপুর সূর্যমুখীর বীজ। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
আরও যা খেতে পারেন
কোলাজেন বাড়াতে গ্লাইসিন ও প্রোলিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড খুব জরুরি। পরিমাণমতো মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য, ডাল, সয়াবিন, বাদাম বা তিল খাদ্যতালিকায় রাখতে পারেন। কোলাজেনের বেশ ভালো একটি উৎস হলো হাইড্রক্সিপ্রোলিন। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোলাজন বৃদ্ধি করে। তাই খাদ্যতালিকায় আমলকী, পেঁপে, পেয়ারা, লেবু, আঙুর, ক্যাপসিকাম, আলু, করলার মতো ফল ও সবজি রাখুন।
সূত্র: হেলথলাইন, জার্নাল অব কসমেটিক ডার্মাটোলজি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com