মুন্সীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে শোডাউন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরে এ শোডাউন করেন। এতে শত শত নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা দলীয় বিভিন্ন শ্লোগানে মুখরিত করেন জেলা শহর। এদিকে, শোডাউন উপলক্ষে জেলার সদর উপজেলা, দুটি পৌরসভা, টঙ্গীবাড়ি উপজেলা, গজারিয়া উপজেলা থেকে নেতাকর্মীরা ক্যাপ, টি শার্ট, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে নেতাকর্মী শহরের থানারপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ করেন শোডাউন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, পাপিয়া ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর ফকির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আল-আরাফ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ্ আদর, গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান প্রধান প্রমুখ।