বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় বনার্ঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালন করেছে উপজেলা বিএনপি ও র অঙ্গ সংগঠনের নেতা কর্মী’রা। ব”হস্পতিবার (১সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলার ভবেরচর ঈদগাঁও মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে ঈদগাঁ থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে মায়ামি রেস্টুরেন্টে এর সামনে এসে শেষ হয়।র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান, বোরহান উদ্দিন ভূঁইয়া, আহসান উল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ইদ্রিস মিয়াজী ভিপি মহন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা বাইজিদ শ্রাবণ প্রমুখ। উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক এর সঞ্চালনায় র‌্যালী পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com