শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবে বাংলাদেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ত্রাণ সামগ্রী পাঠানো হবে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১ হাজার ৪০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। ৩ হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হয়েছেন। ৮ হাজারের অধিক ঘর-বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসাসেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সদয় নির্দেশক্রমে ৫ সেপ্টেম্বর ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে পাঠানো হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশুখাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ।
মন্ত্রণালয় আরো জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো ও হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রী পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।
এর আগে ২০২২ সালে ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com