শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল

হুমায়ূন কবির মুন্সীগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানার পদ পূর্ণ বহালের দাবীতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের থানারপুর এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক পদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে থানারপুর চত্বরে দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার (সাবেক ভিপি), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রায়হান মানিক, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ। বক্তারা বলেন, যুবনেতা মাসুদ রানার স্বপদে বহাল করতে হবে করতে হবে। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তিনি গত ফ্যাসিস সরকারের আমলে দলকে সু -সংঘটিত করে আন্দোলন সংগ্রাম করেছেন। জেল জুলুমের শিকার হয়েছেন। তারা আরও বলেন, অবিলম্বে মাসুদ রানার স্বপদে বহাল না করলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এমন কি মুন্সিগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আমাদের দাবি আদায় করবো বলে জানায় এডঃ আরিফ হোসেন (এপিপি)। এই মাসুদ রানা কোন অপরাজনৈক বলির পাঁঠা হলে আমরাও বসে থাকবো না। প্রয়োজনে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে নতুন কর্মসূচি দিতে বাধ্য হবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com