রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছে। যাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘ক্রিকইনফো’র এই দলে প্রতি দেশ থেকে সর্বোচ্চ ৪ জন প্রতিনিধি রাখা হয়েছে। যে দলের নেতৃত্বে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।
ওপেনিংয়ে দুই লঙ্কান সনাথ জয়সুরিয়া আর মাহেলা জয়াবর্ধনে। তিন ও চার নম্বরে ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। পাঁচে অধিনায়ক ও উইকেটরক্ষক আরেক ভারতীয় মহেন্দ্র সিং ধোনি।
ছয় নম্বরে বাংলাদেশের সাকিব আল হাসান, সাতে পাকিস্তানের শহিদ আফ্রিদি, আটে আফগানিস্তানের রশিদ খান, নয়ে পাকিস্তানের উমর গুল, দশে ভারতের জাসপ্রিত বুমরাহ এবং এগার নম্বরে থাকছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ সদস্য পাকিস্তানের সাঈদ আজমল।
ক্রিকইনফোর এশিয়াসেরা টি-টোয়েন্টি একাদশ
সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা। দ্বাদশ সদস্য: সাঈদ আজমল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com