রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীমানা বিষয়ে কমিশন যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে : ইসি আনোয়ারুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
গতকাল রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের বিফ্রিং করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : বাসস

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনী এলাকার সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
সীমানা পুনর্র্নিধারণে চূড়ান্ত তালিকায় দেশের ৩৭টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। তবে এর প্রভাব পড়েছে অন্তত ৪৬টি আসনে।
এর মধ্যে ঢাকা শহরের ছয়টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে- ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪। বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে চার থেকে তিনটি করা হয়েছে। গাজীপুরে আসন সংখ্যা বাড়িয়ে পাঁচ থেকে ছয় করা হয়েছে।

অন্যান্য জেলার মধ্যে পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩, সিরাজগঞ্জ-১ ও ২, পাবনা-১ ও ২, সাতক্ষীরা-২, ৩ ও ৪, ফরিদপুর-২ ও ৪, শরিয়তপুর-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ৬ ও ১০, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ৩০০ আসনের নির্বাচনি এলাকার সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এই তালিকা প্রকাশ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com