শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনার কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে সমন্বয় সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং করণীয় নির্ধারণে খুলনার কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস), উত্তরণ এবং কারিতাস বাংলাদেশ, খুলনাঞ্চলের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মোস্তাফা শফিকুল ইসলাম, মিজানুর রহমান কোহিনুর, শেখ আবুল কালাম আজাদ, নাজমুসায়াদাৎ, মাসুম বিল্লাহ, গড় মুর্শিদা খাতুন, শাহানারা জামালসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভায় দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কৌশল, দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ত্রাণ মজুত কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং জেন্ডার রেসপন্সিভ পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা হয়। জেজেএস, উত্তরণ ও কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা দুর্যোগ মোকাবিলায় চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কমিটির সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন। উপস্থিত সদস্যরা দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com