রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নুরের পুরো সুস্থ হতে লাগবে এক মাসের বেশি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুরোপুরি সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে পরিবারের ইচ্ছায় কয়েকদিন পরই তাকে বাসায় নেওয়া সম্ভব হবে।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ২৯ আগস্ট আহত অবস্থায় নুরকে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
পরিচালক জানান, নুরের নাকে হাড় ভাঙা থাকায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, তবে এটি ঝুঁকিপূর্ণ নয়। এছাড়া মুখম-লে একটি লিনিয়ার ফ্র্যাকচার রয়েছে, যেটি ঠিক হতে ৪–৬ সপ্তাহ লাগবে। চোখের নিচে জমাট রক্তও এখন নেই। মাথায় সামান্য আঘাতজনিত রক্ত জমাটও সেরে গেছে।
তিনি বলেন, “নুর এখন স্ট্রং আছেন এবং ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে।”
এ সময় তিনি আরও জানান, বর্তমানে নুরের সামান্য ঠান্ডা-জ্বর রয়েছে। পরীক্ষার পর জানা যাবে এটি মৌসুমি জ্বর নাকি ডেঙ্গু।
শর্ট মেমোরি লসের বিষয়ে গণঅধিকার পরিষদের অভিযোগ প্রসঙ্গে ঢামেক পরিচালক বলেন, এ ধরনের আঘাতে স্মৃতিভ্রংশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য নুরকে দেশের বাইরে নিতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com