শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন অধ্যাপক মোঃ আব্দুল করিম রুমান

এইচএম জুলফিকার আলী
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান অধ্যাপক মোঃ আব্দুল করিম রুমান ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ‘English Language Teaching at Quami Madrasa Under Befaqul Madarisil Arabia Bangladesh: Trends and Challenges’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এই ডিগ্রি লাভ করেন। মূলত কওমী মাদ্রাসায় ইংরেজি শিক্ষার উপর এটাই বাংলাদেশের প্রথম কোনো উচ্চতর গবেষণা। অধ্যাপক রুমান ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় রায়পুরা থানায় প্রথম স্থান অধিকার করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক (ভাষা ও সাহিত্য) ও স্নাতকোত্তর (সাহিত্য) এ প্রথম স্থান অর্জন করেন। গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ঢাকা কমার্স কলেজে শিক্ষকতার পর ২০১১ সালে সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি সৌদি আরবের ইউনিভার্সিটি অব বিশা-তে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ১৯টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন এবং তার দুটি সমালোচনামূলক গ্রন্থ অ্যামাজন কর্তৃক প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ রিসার্চ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং এর জার্নালের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com