শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল পার্বতীপুর ঢাকা মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির পক্ষে আবু তাহের হোসেন, অলিউল ইসলাম মাহফিজুল ইসলাম মাসুম আসাদুজ্জামান রোহান ওয়াজেদ দুলাল জাকির হোসেন। বক্তারা বলেন বর্তমান ডিজিটাল বিদ্যুৎ থাকাবস্থায় তদস্থলে নতুন করে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের কোন প্রয়োজন নেই। তাছাড়া প্রিপেইড মিটারে বাড়তি টাকা কর্তন করা হয়। যার কোন প্রতিকার নাই। তাই নেসকোর কোন প্রিপেইড মিটার সংযোগ করতে দেয়া হবে না। এক মাসের মধ্যে প্রিপেইড মিটার বন্ধ না করলে কঠোর থেকে কঠোর যাওয়ার হুঁশিয়ার দেয় নেতারা। তিনি আরও বলেন, প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬০০ টাকা জমা দিতে হবে। বিদ্যুতের ওভার লোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনাআপনি বন্ধ হয়ে যায়। এ ছাড়া এই প্রিপেইড মিটারের রিচার্জ করার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। এখানে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না। কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পগুলো মৌসুমে শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে। ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে। বর্তমানে আর এই প্রিপেইড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপন করলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারীকে পেশা হারিয়ে পথে বসতে হবে। এই প্রিপেইড মিটার পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হলে উক্ত সার্ভারের আওতাধীন প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকরা অন্ধকারে নিমজ্জিত থাকবে। সর্বোপরি এই প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগে ফেলবে।
এ সময় উদ্ভূত সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন, প্রতি মাসে ডিমার্ন্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া আদায়, গণশুনানি ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ঘুষ-দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। এ সময় আগামী ১৫ দিন পার্বতীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা করাসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। উত্থাপিত দাবি আদায় না হলে এরপর কঠোর কর্মসূচিসহ আগামী দিনে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ভুক্তভোগী সদস্য কমিটির নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com