মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুজানগর মহিলা ডিগ্রি কলেজে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে ও সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহযোগিতা নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধ সহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাজাহান আলী মন্ডলের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক জহুর আহমেদ নিক্সনের সঞ্চালনায় নারী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, সুজানগর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম, শফিউল ইসলাম, ইমরুল হক, সাংবাদিক রিপন মাহমুদ, শিক্ষার্থী জারিন ফাউর প্রিয়ন্তি, মারিয়া খাতুন প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন, তথ্য অফিসের ঘোষক আল আমিন। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com