শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসরায়েল বয়কট করলেন সারা বিশ্বের ১২ শতাধিক শিল্পী-নির্মাতা

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এবার আরও কঠোর অবস্থান নিলেন বিশ্বজুড়ে শিল্পীরা। ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের উদ্যোগে ১২ শতাধিক অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলী ইসরায়েলি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক উৎসবের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন। গত সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা জানান, এখন থেকে ইসরায়েলে নির্মিত বা প্রযোজিত কোনো চলচ্চিত্রে অংশ নেবেন না তারা। এমনকি দেশটির আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না।
এ তালিকায় রয়েছেন অস্কার, বাফটা, এমি, পাম দ’অরসহ নানা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনেক খ্যাতিমান ব্যক্তি। পরিচালক ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, যশুয়া ওপেনহাইমার, মাইক লেইসহ অনেক নামজাদা নির্মাতা রয়েছেন এতে।
অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, রিজ আহমেদ, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনরসহ আরও অনেকে।
বিবৃতিতে তারা বলেন, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশকরা কখনোই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়নি। বরং এদের অধিকাংশই নৃশংসতার পক্ষে নীরব থেকে সহায়তা করে যাচ্ছে। তাই তারা এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না।
ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ও টিএলভি ফেস্টের মতো বড় উৎসবগুলোতে আর দেখা যাবে না এসব শিল্পী ও তাদের কাজ।
এই ঘোষণার পেছনে থাকা কারণ ব্যাখ্যা করে ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‌‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে নাড়া দেয়। একজন ইহুদি আমেরিকান হিসেবে আমি মনে করি এই গণহত্যা বন্ধ করতে আমাদের সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। রাজনীতিবিদরা যখন ব্যর্থ তখন শিল্পীদেরই সামনে এসে অবস্থান নিতে হবে।’
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী সরকারগুলো যখন এই সহিংসতায় নীরব সমর্থন জানাচ্ছে তখন শিল্পীরা নিরপেক্ষ থাকতে পারেন না। মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com