শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীরচর্চা কখন ঝুঁকিপূর্ণ হতে পারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফিট থাকতে হলে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। হাঁটা, জগিং, জিম — সবই শরীর ও মন ভালো রাখে। তবে সব কিছুর মতো ব্যায়ামও ঠিকমতো না করলে উল্টো ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। জেনে নিনে কোন কোন পরিস্থিতিতে শরীরচর্চা ঝুঁকিপূর্ণ হতে পারে-
১. অতিরিক্ত ব্যায়াম
অনেকেই দ্রুত ফল পেতে দিনে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে দেন। এতে শরীরের বিশ্রাম হয় না। এর ফলে ‘ওভারট্রেনিং সিনড্রোম’ হতে পারে। তখন ক্লান্তি, পেশিতে ব্যথা, মন খারাপ কিংবা ঘনঘন অসুস্থ হয়ে পড়া দেখা দেয়।
২.ভুল কৌশল ও ভারি ওজন
শরীরচর্চার সময় ভুল ভঙ্গি বা অতিরিক্ত ভারি ওজন তোলার প্রবণতা সবচেয়ে বেশি ক্ষতিকর। এতে পিঠ, হাঁটু বা কাঁধে আঘাত লাগার ঝুঁকি বাড়ে। বাংলাদেশে জিমে আসা অনেকের ক্ষেত্রেই এই ধরনের ইনজুরি দেখা যায়। তাই শুরুতে বিশেষজ্ঞ ট্রেনারের তত্ত্বাবধানে ব্যায়াম শেখা জরুরি।
৩. বেশি গরমে ও পানিরশূন্য শরীরে
অনেক বেশি গরম ও আর্দ্র পরিবেশে শরীরচর্চা করলে বা পর্যাপ্ত পানি না খেলে পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা কিডনির জন্যও ঝুঁকিপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘র‌্যাবডোমায়োলাইসিস’। তাই ব্যায়ামের আগে ও পরে পর্যাপ্ত পানি খাওয়া অপরিহার্য।
৪. ঘুম ও পুষ্টির ঘাটতি
খালি পেটে বা ঘুম কম নিয়ে ব্যায়াম করলে অনেক সময় মাথা ঘোরা, দুর্বল লাগা বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘস্থায়ী রোগ, যেমন হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরচর্চা শুরু করতে হবে।
নিরাপদ ব্যায়ামের টিপস
>> শরীরচর্চার দুটি সেশনের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন।
>> হঠাৎ করে নয়, ধীরে ধীরে ব্যায়ামের সময় ও চাপ বাড়ান।
>> নতুন কোনো ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের কাছে সঠিক কৌশল শিখে নিন।
>> ব্যায়ামের আগে ও পরে পানি পান ও হালকা খাবার খেতে ভুলবেন না।
>> দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে ডাক্তারের পরামর্শ মেনে চলুন।
নিয়মিত ব্যায়াম অবশ্যই দরকার, তবে নিজের শরীরের সীমাবদ্ধতা ও ক্ষমতা বোঝা আরও জরুরি। সচেতনভাবে করলে শরীরচর্চা হবে সুস্থতার চাবিকাঠি, আর অবহেলায় তা হয়ে উঠতে পারে বিপদের কারণ।
সূত্র: প্লাস ওয়ান জার্নাল, হেলথ ডটকম, মায়ো ক্লিনিক




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com