শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা

ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছে তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছে তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।
ডাকসু নির্বাচনে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ জয়ী হয়েছেন।
ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা: ১৩টি সদস্য পদে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না (১০,০৮৪), সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসাইন (৬২৫৬), আফসানা আক্তার (৫৭৪৭), তাজিনুর রহমান (৫৬৯০), রায়হান উদ্দীন (৫০৮২), আনাস ইবনে মুনীর (৫০১৫), মো. মিফতাউল হোসাইন আল মারুফ (৫০১৫), হেমা চাকমা (৪৯০৮), বেলাল হোসাইন অপু (৪৮৬৫), মো. রাইসুল ইসলাম (৪৫৩৫), মো. শাহীনুর রহমান (৪৩৯০) ও উম্মে উসওয়াতুন রাফিয়া (৪২০৯)। এর মধ্যে হেমা চাকমা ডাকসুতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে লড়েন। রাফিয়া স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবিরের প্যানেলের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com