রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ-আফগানিস্তান টি২০ লড়াই: পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। বাঁচামরার এই ম্যাচে কোন দল ফেবারিট? পরিসংখ্যান কী বলছে?
এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ বার মুখোমুখি হয়েছে। এর মাঝে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার।
২০১৪ সালে প্রথম দেখায় বাংলাদেশ জিতলেও মুখোমুখি শেষ দেখায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরেছিল টাইগাররা। তবে কিংসটাউনে সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আফগানিস্তান জেতে মাত্র ৮ রানে।
এদিকে টি-টোয়েন্টি এশিয়া কাপে একবারই আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে শারজায় সে ম্যাচে ৭ উইকেটে টাইগারদের হারিয়েছিল আফগানরা।
সবশেষ চার লড়াইয়ে বাংলাদেশ-আফগানিস্তান সমানে সমান, দুটি করে জয় দুই দলের। এই একটা বিষয় আশা জাগালেও দুশ্চিন্তা আছে ভেন্যু নিয়ে।
কেননা আফগানিস্তানের বিপক্ষে যে পাঁচটা টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ, সবকটাই ঘরের মাঠে। অন্যদিকে আফগানিস্তানের ৭ জয়ের ২টি অ্যাওয়ে ভেন্যু, ৫টি নিরপেক্ষ ভেন্যুতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com