শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাহিদ ইসলামের আশা :নতুন সরকারও ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান রাখবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো যেন তাদের ইশতেহারে নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে।
‘শুধু এই একটি মামলাই নয়, এখানে হয়তো আমরা রাজনৈতিকভাবে ন্যায়বিচার পাবো। কিন্তু সারাদেশে যেসব গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গ্রেফতার, গুম-খুন সংঘটিত হয়েছিল, সেসব নিয়েও অনেক মামলা রয়েছে। ফলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলমান থাকবে। নির্বাচনের পরও যেন এ প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় এর প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রোডম্যাপের দাবি জানিয়েছি আমরা।’
‘একই সঙ্গে সব রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, তাদের নির্বাচনী ইশতেহারে যেন নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখা হয়।’
ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। অর্থাৎ, রায়ের দিকে দ্রুততম সময়ে যাবে। তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। এজন্য যেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার।
শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এদিকে এগোতে হবে। তবে এ মামলার রায় হলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। বর্তমান সরকারসহ যে কোনো সরকারের জন্যই নৈতিক ও আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করবো এ সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে এদিন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ট্রাইব্যুনালে আসেন নাহিদ নাহিদ ইসলাম।
তবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা কম বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে সকালে কারাগার থেকে এ মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই চলে সাক্ষ্যগ্রহণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com