রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার একনেক সভায় সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লক্ষ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান উপদেষ্টা ফারুক ই আজম; শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশ নেন।
অনুমোদিত ১৩টি প্রকল্প হল: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১টি প্রকল্প তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের গবেষণাগার সমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ‘২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প’ প্রকল্প এবং (২) ৪টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (শাহবাজপুর-৫, ৭ এবং ভোলা নর্থ-৩, ৪) এবং ১টি অনুসন্ধান কুপ (শাহবাজপুর নর্থ-ইস্ট-১) খনন (৩) ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন’ প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে)” (৩য় সংশোধন) প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’ প্রকল্প।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, (১) শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (১ম সংশোধিত সমাপ্তিকরদের উদ্দেশ্যে) প্রস্তাবিত ‘যমুনা স্পেশালাইজড জুট এন্ড টেক্সটাইল মিল (১ম সংশোধিত)’।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩টি (১) ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ধাপ-২)’ এবং (২) ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ (১ম সংশোধিত) প্রকল্প (৩) ‘ইন্টিগেটেড অ্যান্ড লাইভিহুড ফর ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার এন্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট’ প্রকল্প।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১টি প্রকল্প ‘ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (১ম সংশোধিত) ৪র্থ বার বৃদ্ধি’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হল: ফসলের উৎপাদন ব্যয় জরিপ-২০২৫ প্রকল্প; সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প; পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ) প্রকল্প; সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট প্রকল্প; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মেডিকেল যন্ত্রপাতি আধুনিকীকরণ ও বিশ্বমানে উন্নীতিকরণ; বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত); পিরোজপুর জেলায় নতুন সার্কিট হাউজ নির্মাণ প্রকল্প; রামু সেনানিবাসে পানির সমস্যা সমাধানকল্পে একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ব্যবস্থাকরণ প্রকল্প; সিলেট সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্প; উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২য় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com