মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ফাঁসি কার্যকরে প্রস্তুত ১০ জল্লাদ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে মো: আবুল,তরিকুল ও সোহেলসহ ১০ জনের জল্লাদের একটি দল তৈরি করেছে ঢাকা জেল কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম।

এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল মাজেদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান পরিবারের সদস্যরা। এ খবর নিশ্চিত করেন জেলার মাহবুবুল ইসলাম।

তিনি বলেন, মাগরিবের নামাজের পর মাজেদের পরিবারের সদস্যরা তার সঙ্গে কারাগারে দেখা করতে এসেছেন। এখনো তারা ভেতরে অবস্থান করছেন। তবে কতজন ভেতরে অবস্থান করছেন এমন তথ্য দেননি এই জেলার।

এর আগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ প্রাণভিক্ষা চেয়ে যে আবেদন করেছিলেন, তবে তা খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তার ফাঁসি কার্যকরে এখন আর কোনো আইনি বাধা নেই।

এর আগে বুধবার (৮ এপ্রিল) কারাবন্দী আব্দুল মাজেদ প্রাণভিক্ষার আবেদন করেন বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম জানান।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com