রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যারা পিআর চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়-হাফিজ ইব্রাহিম

মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি’র কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘যারা পিআর চায়,তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কি না সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে।’
তিনি রোববার সকাল ১১ টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, ’শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে নেপাল, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ দলটি ’২৪ এর গণঅভ্যুথানের পর নানা ষড়যন্ত্রে লিপ্ত’। বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী, মো. নাজিমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল হক, ওবায়দুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com