শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধর্ম অবমাননার মামলায় নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় এসেছে। কলকাতা হাই কোর্ট মামলাটি খারিজ করে দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের হয়ে মামলাটি দায়ের করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রায় ঘোষণা করেন বিচারপতি অজয় কুমার গুপ্ত। আদালত জানায়, নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। মামলায় শুধু সোশ্যাল মিডিয়ার কিছু ক্লিপিংসকে ভিত্তি হিসেবে আনা হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ নেই।
মামলায় বলা হয়েছিল, নচিকেতা একটি লাইভ শোতে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে আদালত সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি।
এ বিষয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন, ‘অভিযোগ গুরুতর হলেও কোনোকিছু প্রমাণিত হয়নি। শুধু সোশ্যাল মিডিয়ার সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।’
মামলার খারিজের পর নচিকেতার ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যে আনা অভিযোগ। পুলিশও গায়ককে হিংসাত্মক বা অপমানজনক কিছু করতে দেখেনি। এর ফলে আদালতের চোখেও নচিকেতা দোষী সাব্যস্ত হননি।
এ ঘটনার কারণে পূর্বে ঢাকায় নির্ধারিত নচিকেতার কনসার্টও স্থগিত হয়েছিল। মামলার রায় প্রকাশের পর এখন সেই অনুষ্ঠান নতুন করে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com