শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপের মনে করিয়ে দেবে গুরুত্বপূর্ণ বার্তা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিতই নিয়ে আসছে নতুন নতুন ফিচার। সর্বশেষ, অ্যাপটি যুক্ত করতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, যা ব্যবহারকারীদের মনে করিয়ে দেবে গুরুত্বপূর্ণ বার্তা বা তথ্য। এটি ব্যবহারকারীদের বার্তা ব্যবস্থাপনায় আরও সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলি। ফলে আলোচনার মাঝে অনেক গুরুত্বপূর্ণ বার্তাই হারিয়ে যায়। পরে সেই সব বার্তা খুঁজতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কখনো আবার আমরা ভুলেও যাই।
কিন্তু সেই দিন এবার শেষ। কারণ, হোয়াটসঅ্যাপে এসে গেছে নতুন ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।
কী এই ফিচার
নতুন এই ফিচারের মাধ্যমে এবার থেকে যেকোনো মেসেজেই ‘রিমাইন্ডার’ সেট করা যাবে। এরপর নির্দিষ্ট সময়ে সেই মেসেজ স্ক্রিনে ফুটে উঠবে।
গুরুত্বপূর্ণ ওই বার্তা আপনাকে মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপই।
যেসব মেসেজ বা মেসেজগুলোতে ‘রিমাইন্ডার’ সেট করা হবে, সেই বার্তাগুলোর পাশে ‘রিমাইন্ডার’ আইকন দেখা যাবে। নির্দিষ্ট সময়ে ওই বার্তা স্ক্রিনে ফুটে ওঠার পর স্বয়ংক্রিয়ভাবেই ওই আইকন সরে যাবে। গুরুত্বপূর্ণ কোনো বার্তা মনে করাতে বা খুঁজে পেতে এই ফিচার বিশেষভাবে কাজে দেবে বলেই মনে করা হচ্ছে।
কারা পাবেন এই আপডেট
আপাতত আইফোন ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপের এই ফিচারের সুবিধা নিতে পারবেন।
যদিও আগামী দিনে অ্যানড্রয়েডেও এই ফিচার আসবে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আইফোনে হোয়াটসঅ্যাপের ২৫.২৫.৭৪ ভার্সনটিতেই এই সুবিধা মিলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com