ভোলা -২ আসনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সবুজ সংকেত পেলেন। ভোলা -২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অনন্য এক ভূমিকা রেখেেছেন। ফ্যাসিবাদের রোষানলে পড়ে কয়েকবার কারাবরণ করেছেন। ফ্যাসিবাদ সরকারের নির্যাতনের শিকার হয়ে, দৌলতখান এবং বোরহান উদ্দিনের মাটি ও মানুষের নেতা দুর্দিনের কান্ডারী উন্নয়নের রূপকার জননন্দিত নেতা আলহাজ্ব হাফেজ ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সবুজ সংকেত পাওয়ায় দৌলতখান এবং বোরহান উদ্দিনের মানুষ আনন্দে উল্লাসে ফেটে পড়ে এবং পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করে।উল্লেখ্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একজন বিশিষ্ট সমাজসেবক ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ভোলা ২ আসনের বিএনপি নির্বাচিত এমপি হিসাবে জনগণের পাশে থেকে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।