বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুরুদাসপুরে শিক্ষার্থীদের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ১২টি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রতিযোগিতায় প্রথম হয় কম্পিউটার ওয়েব পোর্টাল (আইসিটি), দ্বিতীয় হয় বিল্ডিং কন্সট্রাকশন এবং তৃতীয় হয় ইলেকট্রিক্যাল ওয়ার্কস। এ উপলক্ষে উক্ত স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লিপি রানী সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লীবিদ্যুতের ডিজিএম হারুনর রশীদ, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, শিক্ষক সুমন রানা, মতিউর রহমান, মাহাবুবুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি মোশারফ হোসেন বাবলু ও জাবেদ আলী। প্রতিযোগিতায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com