শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন-শাহীনূর পাশা চৌধুরী

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ চরম সংকটকাল অতিক্রম করছে, প্রতিশ্রুত সংস্কারের কোন কাঙ্খিত অগ্রগতি নেই, পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান হয়নি, জুলাই-আগষ্ট বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা-স্বর্ভৌমোত্ব আজ ক্রান্তিলগ্নে। দুঃখের সাথে বলতে হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে আজ আমাদেরকে ৫ দফা দাবী নিয়ে রাজপথে নামতে হচ্ছে, অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫দফা দাবি বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জননেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক, জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক হা. মাওলানা মাহফুজুল আলম শামরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, আশারকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com