গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর আয়োজনে ডিলার ও খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গার্ডেন ভিউ মিলনায়তনে ডিলার সিরাজুল করিম মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর চেয়ারম্যান আনোয়ার হোসেইন শামিম, পরিচালক আকিব দিপ্ত, ডিপোটি ডাইরেক্টার ডাক্তার শাহানেওয়াজ আলম, ফ্যাক্টরি ম্যানেজার রাশেদুল ইসলাম, এসিস্টেন্ট ম্যানেজার ফজলে আল লোহানী রিমন, ডিলার সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন, মাহবুল আলম সোহাগ খামারী শামীম হোসেন, শফিকুল আলম, ইয়াছিন আলী সহ প্রমুখ। উল্লেখ্য মতবিনিময় সভায় ৩ শতাধিক ডিলার ও খামারীরা উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি পরিচালনা করেন, মার্কেটিং হেড শাহাদত আলম সোহাগ।