বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সারজিস আলমের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এনসিপি’র জেলা ও উপজেলা কমিটিসমূহের সমন্বয় সভার প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজারে আগত সারজিস আলম সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের এ মতবিনিময় সভায় সারজিস আলম বলেন-আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না, এদের বিচার করতে হবে। নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু, জুলাই সনদের আইনগত ভিত্তি, মৌলিক সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদ নির্বাচন না করে, যে সময়েই নির্বাচন হোক না কেন, সেটা জনগনের আকাংখ্যার সাথে প্রতারণা হবে। নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, এটা তাদের ব্যর্থতা। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি, এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা, এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়া অর্ন্তর্বতী সরকারের দূর্বলতা প্রকাশ করে। এ দূর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে। অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এ দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, ১ম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশসহ সমন্বয় সভায় আগত এনসিপি’র জেলা ও উপজেলা কমিটিসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com