কুড়িগ্রামের উলিপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এ্যন্ড কলেজ। এই ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা ট্রফি নিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে আনন্দ উল্যাসে মেতে উঠে। উপজেলা পর্যায়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার সুযোগ লাভ করে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরে তারা উল্লাসে মেতে উঠেছে। উপজেলার হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মেয়েদের মধ্যে লিলুফা, জুই, বর্ণ, মিতু, আখি মনি, সাদিয়া, আমিনা, মিলা, ফারজানা, ফারহানা, জান্নাতি, হিমু, জিমু, আখি খাতুন, প্রমিতা, ছাবিনা, নাসরিন, হাবিবা সহ অন্যান্য অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলার অনুশীলন করা হয়। ফলে আমরা আজ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেয়েছি। জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হবেন বলে তারা আশা করেন। অত্র প্রতিষ্ঠানের শরীরর্চ্চা শিক্ষক আসাদুজ্জামান (নওয়াব) বলেন, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক অনুশীলনের কারণেই এ সফলতা। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মধ্যে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পান। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবে বলে আশা করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ জানান, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উপজেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়। তার মধ্যে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় এ্যন্ড কলেজের মেয়েরা উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পান। উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা ট্রফি হাতে পেয়ে বিজয়ের উল্লাসে আনন্দে মেতে উঠে।