রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২৮ সেপ্টেম্বর, রবিবার, ষষ্ঠী তিথির মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ৯০টি মন্দিরের মধ্যে ৮৯টি পূজা ম-পে এবার পূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি পূজাম-পে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এই উৎসব। পূজা উপলক্ষে ম-পগুলোতে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, টুংগীপাড়া উপজেলায় ৯০ টি পূজা মন্ডপের মধ্যে ৮৯টি তে পূজা হবে। প্রতিটি পূজা মন্ডবে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে সহায়তা করা হয়েছে। আনসার, পুলিশ, উপজেলা প্রশাসন সকলেই পূজায় সর্বত্র সহযোগিতা করবে। তিনি আরো বলেন,আশা করবো সাংবাদিকরাও পূজা মন্ডপ গুলো ঘুরে ঘুরে দেখবে, যেন কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এজন্য পূজা মন্ডপের কমিটিকে ও সতর্ক থাকতে হবে। টুঙ্গিপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত নয়ন দেবনাথ জানান,টুঙ্গীপাড়া উপজেলার ৯০ টি মন্দিরের মধ্যে ৮৯ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে এবং সবগুলো মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করি কোন প্রকার অপ্রিতকর ঘটনা ঘটতে পারবে না। তিনি আরো জানান ৮৯ টি মন্দিরে প্রায় ৭০ থেকে ৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এবং ৬০০ বেশি আনসার সদস্য ২৪ ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। টুঙ্গিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, এই বছর প্রতিটি পূজাম-পে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নিরাপত্তা নিশ্চিত করে পূজা উদযাপন হবে। প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পূজাম-পগুলোতে লাইটিং, সাউন্ড ও রঙিন সাজসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে। শিশু-কিশোর, নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষের মধ্যে বইছে আনন্দের ঢেউ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টুঙ্গিপাড়াবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com