মিরসরাইয়ের প্রাণ-প্রকৃতি রক্ষা ও সামগ্রিক উন্নয়ন ভাবনা নিয়ে নিরাপদ মিরসরাই এর রুপরেখা উপস্থাপন করেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এসময় তিনি নিরাপদ মিরসরাই গড়তে বিভিন্ন দিক তুলে ধরেন। শনিবার বিকাল ৩টায় মিরসরাই একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ধারনাপত্র ঘোষণা করেন। তিনি ধারনাপত্রে মিরসরাই বাসির সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মিরসরাই ও তারুণ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভুমি ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা, নিরাপদ রাজনীতি উল্লেখ করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানান। নির্বাচিত হলে নিরাপদ মিরসরাই গড়ে তুলবেন। সর্বশেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।