শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপগঞ্জে ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুরুতর আহত ছাত্রদল নেতা মো. দোলন ভূঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দোলনের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বাড়িতে যান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় দোলন ভূঁইয়া মারাত্মকভাবে আহত হন। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী ও ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com