শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। একজন মেধাবী শিক্ষাবিদ হিসেবে শিক্ষা ও কর্মজীবনে রয়েছে তার অসামান্য দক্ষতা। কর্মজীবনে তিনি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সাথে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.) ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধান। এখানেও তিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সফলভাবে। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার পছন্দ করেন গবেষণাকর্মে সংশ্লিষ্ট থাকতে।
সুশিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার অদম্য ইচ্ছেকে ধারণ করেন বলেই তিনি অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন মিরপুরের ইংরেজি ভার্সনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটিতে তার প্রথম কর্মদিবস ছিলো ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর। এদিন নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সাউথ এশিয়ানের পরিচালক নূর ই আলম আজাদ এবং শিক্ষকÑশিক্ষিকাগণ। অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক ড. মো. শাহাদাৎ হোসেন সিকদারকে অধ্যক্ষ হিসেবে পেয়ে আনন্দিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকগণ। প্রত্যেকের আশাবাদ, অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.) এর সময়ানুগ কর্মতৎপরতায় এগিয়ে যাবে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com