রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন ইয়ারফোনেই থাকবে শব্দ কমানো বাড়ানোর হুইল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় সংস্থা সিএমএফ নাথিংয়ের সাব ব্র্যান্ড। বাজারে আসছে সংস্থার নতুন ইয়ারফোন। এটি একটি ওভার দ্য ইয়ার হেডফোন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই হেডফোনে একটি হুইল থাকতে চলেছে যা শব্দ বাড়াতে-কমাতে কাজ করবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে সংস্থা এই ইয়ারফোনের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে। এর সাহায্যে শব্দ অর্থাৎ আওয়াজ কমানো, বাড়ানো যাবে। পাওয়ার বাটনও থাকতে চলেছে হেডফোনের ডানদিকের সাইডের অংশে।
চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। আর থাকতে চলেছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট। এই ইয়ারফোনের পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্যও ব্যবহার করা যাবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে সিএমএফ-এর নতুন ইয়ারফোন, একটি ওয়্যারলেস হেডফোন হতে চলেছে।
সিএমএফ হেডফোন প্রো মডেলে ফোম ইয়ারকাপ থাকতে চলেছে। ইয়ারকাপের ভেতরের দিকে থাকবে লেফট এবং রাইট মার্কিং। আর সিএমএফ ব্র্যান্ড লেখা থাকবে বাইরের অংশে। একটি স্লাইডার এবং একটি ডেডিকেটেড সুইচ থাকতে চলেছে এই ইয়ারফোনে। এর সাহায্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের অ্যাক্টিভেট করা যাবে।
এখনো এই ইয়ারফোনের সব ফিচার এবং দাম প্রকাশ্যে আসেনি। লঞ্চের আগে আসবে বলে অনুমান। সিএমএফ সংস্থা এর আগেও ভারতে ফোন এবং ইয়ারফোন লঞ্চ করেছে। এবার আসছে নতুন মডেল। খুব শিগগির হয়তো বাজারে আসবে ইয়ারবাডটি। সূত্র: গ্যাজেট ৩৬০




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com